ডাকাতির ঘটনায় চাঞ্চল‍্য ছড়ালো কোচবিহারের গর্ভডাঙ্গায় - The News Lion

ডাকাতির ঘটনায় চাঞ্চল‍্য ছড়ালো কোচবিহারের গর্ভডাঙ্গায়


দি নিউজ লায়নঃ    ডাকাতির ঘটনায় চাঞ্চল‍্য ছড়ালো কোচবিহারের গর্ভডাঙ্গা এলাকায়। রবিবার রাতে  গর্ভডাঙ্গা এলাকার তাপস সরকারের বাড়িতে হানা দেয় ৭-৮ জনের একটি  ডাকাতের দল। বাড়িতে এসে তাপস সরকারের ভাই ধনঞ্জয়ের নাম ধরে ডাকতে শুরু করে। এরপর তাপস সরকার ঘরের দরজা খুলতেই ডাকাতের দল তাদের দিকে বন্দুক তাক করে প্রাণে মারার হুমকি দেয়।


 এরপর নগদ ২৫০০০ টাকা সমেত প্রায় সাড়ে চার লাখ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পাড়া-প্রতিবেশী, এরপর পুলিশের খবর দেওয়া হয়। সাহেবগঞ্জ থানার পুলিশ সেই বাড়িতে পৌঁছায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির মালিক তাপস সরকার বলেন, সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ বাইরে থেকে ভাইয়ের নাম ধরে ডাকতে থাকে। 


দরজা খুলতেই ৭-৮ জনের একটি ডাকাতের দল আমাদের দিকে বন্দুক দেখিয়ে চুপ থাকতে বলে না হলে প্রাণে মারার হুমকি দেয়। এরপর লকারের চাবি দিতে বলে। আমার বাবা এবং ছোট বাচ্চার দিকে বন্দুক তাক করে নগদ টাকা এবং সোনার গয়না ছিনতাই করতে শুরু করে তারা। এরপর বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে যায় তারা। যাবার সময় একটি গুলিও করে। এরপর আমরা পাড়া-প্রতিবেশীকে ডাকি এবং পুলিশে খবর দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.